1 Answers

বিনিয়োগের মাপকাঠির ভিত্তিতে জনাব তাজের স্থাপিত প্রতিষ্ঠানটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।

কুটির শিল্প পরিবারের সদস্যদের শ্রম ও সহযোগিতায় গড়ে ওঠে। এ শিল্পের মূলধন সাধারণত ৫ লক্ষ টাকার কম হয়। আর শ্রমিক সংখ্যা হয় পরিবারের সদস্যসহ ১০ জন।

উদ্দীপকের জনাব তাজ স্থানীয় বাঁশ ও বেতের তৈরি পণ্যের শিল্প স্থাপন করেন। তার চার ভাই তাকে সহযোগিতা করেন। অর্থাৎ পরিবারের সদস্যদের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। এছাড়া, এতে তার বিনিয়োগের পরিমাণ ৩ লক্ষ টাকা। এ থেকে বোঝা যায়, তার প্রতিষ্ঠানটির আকার অনেক ছোট। কারণ, তার বিনিয়োগের পরিমাণ ৫ লক্ষ টাকার কম। এসব বৈশিষ্ট্যের সাথে কুটির শিল্পের মিল আছে। সুতরাং, বিনিয়োগের মাপকাঠিতে জনাব তাজের শিল্পটিকে কুটির শিল্প বলা যায়।

5 views

Related Questions