1 Answers
মি. সানমুনের স্থাপিত শিল্পটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জাতীয় আয় বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা করবে বলে আমি মনে করি।
বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোতে সাধারণত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া এ ধরনের প্রতিষ্ঠানে বেশি সংখ্যক পণ্য উৎপাদন করা হয়। ফলে দেশের সামগ্রিক উৎপাদন বাড়ে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে।
উদ্দীপকের মি. সানমুন পায়রা সমুদ্র বন্দর এলাকায় একটি সিমেন্ট কারখানা স্থাপন করেন। পরিবহন, শ্রমিকের সহজলভ্যতাসহ বিভিন্ন অনুকূল পরিবেশের জন্য তিনি এখানে কারখানা স্থাপনে আগ্রহী হন। এ শিল্প পরিচালনা করতে অনেক লোকবলের প্রয়োজন হবে। ফলে এ এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে এ শিল্প বেকার সমস্যা সমাধানে সাহায্য করবে। এছাড়া উৎপাদিত সিমেন্ট দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ফলে জাতীয় আয় বাড়ার পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান বাড়বে। সুতরাং, এভাবে বৃহৎ শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।