1 Answers
হ্যাঁ, আমি মনে করি 'A' দেশের তুলনায় 'B' দেশে শ্রমিকদের মজুরির নিশ্চয়তা প্রদান করা হয়।
বর্তমানে বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে। এর মধ্যে মিশ্র অর্থব্যবস্থার তুলনায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিকরা অধিক সুবিধা ভোগ করে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী ধারণা করা যায়, 'A' দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং 'B' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থার প্রধান উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। ফলে শ্রমিকদের প্রাপ্য মজুরির চেয়ে কম মজুরি প্রদান করা হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রই শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের অন্যান্য ব্যয় নির্বাহ করে। ফলে এতে শ্রমিককে বঞ্চিত করার সুযোগ থাকে না। এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হলো 'প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। ফলে এ অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন হয় এবং আয় বৈষম্য কম হয়।
তাই আমি মনে করি 'A' দেশের তুলনায় 'B' দেশে শ্রমিকের মজুরির নিশ্চয়তা প্রদান করা হয়।