1 Answers
A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। উভয় অর্থব্যবস্থার মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উভয় মালিকানাই স্বীকৃত। ধনতন্ত্রে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড; যেমন- উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ
ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। কিন্তু মিশ্র অর্থনীতিতে উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ ইত্যাদি কার্যক্রম পরিচালনায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও পরিলক্ষিত হয়। ধনতন্ত্রে প্রত্যেক ভোক্তা তার নিজের পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। আর ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা দ্রব্য ক্রয় ও ভোগে অবাধ স্বাধীনতা ভোগ করলেও সরকার প্রয়োজনবোধে দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।
উদ্দীপকের আসাদ 'A' দেশে বাস করে। 'A' দেশের বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ করলে বোঝা যায় 'A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কারণ 'A' দেশের মানুষের মাথাপিছু আয় বেশি এবং সেখানে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মিশ্র অর্থনীতির দেশ। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বেসরকারি ও সরকারি উভয় মালিকানাই রয়েছে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হলেও; কিছু মিলও রয়েছে। উভয় অর্থব্যবস্থাতেই স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়