1 Answers

উদ্দীপকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে। এ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা তথা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ভিন্নতা রয়েছে।

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। এখানে ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে যেকোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা থাকে এবং দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। এ অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা থাকে। তবে এখানে শ্রমিক শোষিত হয়। অপরপক্ষে, মিশ্র অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও কিছু প্রতিষ্ঠান পরিচাপিত হয়। অর্থাৎ, এখানে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান থাকে। তবে মিশ্র অথব্যবস্থায় বেসরকারি খাতেরই প্রাধান্য থাকে। এ অর্থব্যবস্থায় প্রতিযোগিতা থাকে এবং এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানে উদ্যোক্তা যেমন স্বাধীনভাবে উদ্যোেগ গ্রহণ করতে পারে তেমনি ভোগকারীও স্বাধীনভাবে ভোগ করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হলেও বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান থাকে। অর্থাৎ, মিশ্র অর্থব্যবস্থায় কিছু মৌলিক ও অপরিহার্য বিষয় সরকারি নিয়ন্ত্রণে থাকে।

পরিশেষে বলা যায়, উপরিউক্ত কারণেই উক্ত অর্থব্যবস্থার সাথে বাংলাদেশে প্রচলিত অর্থব্যবস্থার ভিন্নতা পরিলক্ষিত হয়।

5 views

Related Questions