1 Answers

উদ্দীপকে 'ক' দেশের প্রধানমন্ত্রীকে আদালত কর্তৃক জরিমানা করার বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক সাংবাদিকদের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার বিষয়টিতে বাংলাদেশের প্রচলিত তথ্য অধিকার আইনের প্রতিফলন ঘটেছে।
জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে আইন প্রণয়ন করা হয় তাকে তথ্য অধিকার আইন বলা হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে তথ্য অধিকার আইন-২০০৯ জাতীয় সংসদে পাস করা হয়। বাংলাদেশের তথ্য অধিকার আইনে সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার, বিবেক ও বাকস্বাধীনতার জন্য তথ্য প্রাপ্তির অধিকারকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। বলা হয়, জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। আরো বলা হয় যে, তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারি-বেসরকারি সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
উদ্দীপকের 'ক' দেশের প্রধানমন্ত্রীর বিলাসবহুল বিমান ব্যবহারকে কেন্দ্র করে সে দেশের আদালত প্রধানমন্ত্রীকে মোটা অংকের টাকা জরিমানা করে। সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে কেন জরিমানা করা হলো এ বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রীর দপ্তর সঠিক জবাব প্রদান করে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর ক্ষমতার অপব্যবহার করে তথ্য গোপন করেনি।
ওপরের আলোচনার আলোকে বলা যায়, প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক গণমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীকে জরিমানা করার বিষয়ে সঠিক তথ্য প্রদান করার বিষয়টিতে বাংলাদেশ তথ্য অধিকার আইন ২০০৯ এর প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions