1 Answers

ওসমান সাহেবের কাজের মাধ্যমে প্রকাশিত আইনের উৎসটি হলো আইনসভা, যা আইনের প্রধান উৎস হিসেবে স্বীকৃত। আইনসভা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত।
এটি নতুন আইন প্রণয়ন, পুরাতন আইন সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করে যুগোপযোগী করে থাকে। যা উদ্দীপকের ওসমান সাহেবের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। আধুনিককালে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো আইনসভা। জনমতের ভিত্তিতে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন এবং পুরাতন আইন সংশোধন ও বাতিল করে। এক্ষেত্রে আইনসভার সদস্যরা সরাসরি ভূমিকা রাখেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আইনসভা কর্তৃক প্রণীত আইন রাষ্ট্রীয় আইন হিসেবে স্বীকৃত। আইনসভা প্রণীত আইনে জনমত ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটে। কার্যত আধুনিক রাষ্ট্রীয় আইনের বিরাট অংশ জুড়ে রয়েছে আইনসভা কর্তৃক প্রণীত আইন। এসব কারণে আইনসভা আইনের প্রধান উৎস হিসেবে স্বীকৃত।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বর্তমানে আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখে নতুন আইন প্রণয়ন এবং পুরাতন আইন সংশোধন ও বাতিল করে। পাশাপাশি বিচারকের রায়কে আইনে পরিণত করাও আইনসভার কাজ। এজন্য আধুনিককালে আইনসভা আইনের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়।

4 views

Related Questions