1 Answers
'আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান' উক্তি দ্বারা রোমান সভ্যতার আইনের ইঙ্গিত দেওয়া হয়েছে। কেননা রোমীয় আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান ছিল।
বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন। খ্রিষ্টপূর্ব পাঁচ শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। রোমান আইনকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে। যেমন- ১. বেসামরিক আইন- এই আইন' পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। ২. জনগণের আইন-এই আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল। ৩. প্রাকৃতিক আইন-এ আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। আধুনিক বিশ্বও সম্পূর্ণভাবে রোমান আইনের ওপর নির্ভরশীল।
উদ্দীপকের ঘটনায় লক্ষ করা যায়, এক রাজপুত্র বনে শিকারে গিয়ে বিধবার পুত্রকে হত্যা করল। রাজা বিচারককে আইন অনুযায়ী বিচারের নির্দেশ দেন এবং প্রচলিত আইনে রাজপুত্রের সাজা হলো। এ ঘটনা হতে প্রতীয়মান হয় যে, আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। আর তা রোমান সভ্যতার আইনের দৃষ্টান্ত।