1 Answers
বিমা ব্যবস্থা নিলে উদ্দীপকের জনাব ফরিদের ব্যবসায় টিকে থাকতে পারতো বলে আমি মনে করি।
এটি বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত একটি চুক্তি। এক্ষেত্রে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার ব্যবসায়ের ঝুঁকি বহন করে থাকে। ব্যবসায়ে পণ্যের চাহিদা কমে যাওয়া, অগ্নিকাণ্ড, পণ্য পচন, মূল্য কমে যাওয়া, দুর্ঘটনা, চুরি, ডাকাতি প্রভৃতি ঝুঁকি বিদ্যমান। এসব ঝুঁকির কারণে ব্যবসায়ে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে।
উদ্দীপকের জনাব ফরিদ একজন পাট ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে পাট কিনে তা মজুদ করে রাখেন। হঠাৎ অগ্নিকাণ্ডে তার সব পাট পুড়ে যায়। ফলে আর্থিক সংকটের কারণে তার ব্যবসায়টি বন্ধ হয়ে যায়।
জনাব ফরিদ যদি তার মজুতকৃত পাটের বিমা করে রাখতেন, তাহলে তার ব্যবসায়টি বন্ধ হয়ে যেত না। কারণ, বিমা করা থাকলে বিমাকারী প্রতিষ্ঠান তাকে ক্ষতিপূরণ দিতো। উক্ত ক্ষতিপূরণের অর্থ দিয়ে তিনি আবার নতুনভাবে ব্যবসায় চালু করতে পারতেন। তাই বলা যায়, বিমা চুক্তিই জনাব ফরিদের ব্যবসায়কে টিকে থাকতে সহায়তা করতে পারতো।