1 Answers
উদ্দীপকে জনাব আফজাল হোসেনের ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় বাড়ানোর সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
কোনো ব্যবসায়ের পণ্য বা সেবার চাহিদা বাড়লে এর আয়তন বাড়ানোর প্রয়োজন হয়। এতে ব্যবসায়ের বিক্রি ও মুনাফা বেড়ে যায়। তাই মূলধন ও শ্রমিক সংখ্যাও বাড়াতে হয়।
উদ্দীপকের জনাব আফজাল তার পরিবারের সদস্যদের সহায়তায় একটি কুটির শিল্প স্থাপন করেন। চাহিদা বাড়ায় তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় প্রসার, শ্রমিক বাড়ানো ও বেশি দ্রব্যাদি তৈরি করেন।
উদ্দীপকের জনাব আফজাল হোসেন তার পণ্যের চাহিদা বাড়ার কারণে ব্যবসায় বাড়ালেন। এখন তিনি আরও বেশি পণ্য উৎপাদন করতে পারবেন। তাছাড়া, তিনি এর মাধ্যমে ভোক্তাদের পছন্দ অনুযায়ী আরও নিত্য নতুন পণ্য উৎপাদনে সক্ষম হবেন। এতে ক্রেতারা তার পণ্য কিনতে আরও বেশি উৎসাহিত হবে। এতে তার বিক্রির পরিমাণও বেড়ে যেতে পারে। ফলস্বরূপ তার মুনাফাও বাড়তে পারে। উপরে উল্লিখিত যুক্তিগুলোর আলোকে আমি মনে করি, জনাব আফজাল হোসেনের ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় বাড়ানোর সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে।