1 Answers
মিলার শোবার ঘরে গৃহসজ্জার একটি উপকরণ পর্দার কথা বলা হয়েছে।
আসবাব বিন্যাসের পাশাপাশি দেয়াল সজ্জা, পর্দা ও পুষ্পবিন্যাসের মাধ্যমে ঘরের সৌন্দর্য বাড়ানো সম্ভব। এসব কিছুর সামঞ্জস্যে একটি গৃহকে অপরূপ করে তোলা যায়।
পর্দা হচ্ছে দরজা-জানালার আচ্ছাদন। দেয়ালের রং, মেঝের আচ্ছাদান ও অন্যান্য আসবাবের সাথে সামঞ্জস্য রেখে পর্দা নির্বাচন করা উচিত। পর্দা ঘরের গোপনীয়তা রক্ষা করে, ঘরে শীতলতার ভাব আনে, ধুলাবালি থেকে ঘরকে রক্ষা করে এবং সৌন্দর্য বাড়ায়।
মিলার ঘরের দেয়ালের রং নীল। সে তার শোবার ঘরে দেয়ালের রঙের সাথে মিল রেখে হালকা নীল রঙের পর্দা টানিয়েছে। এতে ঘরে ঢুকলেই শীতল ভাব অনুভূত হয়। আমাদের দেশ গ্রীষ্মপ্রধান। তাই হালকা রঙের পর্দাই উপযুক্ত। এতে ঘরে শীতল ভাব সৃষ্টি হয়। হালকা রংগুলো পরিবেশে ঠান্ডা অনুভূতি আনে। নীল, সবুজ ইত্যাদি রংগুলোকে শীতল রং বলা হয়। এছাড়া হালকা রঙের পর্দা ব্যবহার করলে আপাতদৃষ্টিতে ঘর বড় মনে হয়। হালকা রঙের পর্দা বিশ্রামের ঘরগুলোতে ঠান্ডা, শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে। সুতরাং, মিলার শোবার ঘরে হালকা নীল রঙের পর্দার ব্যবহার গৃহের শীতলতা আনয়নে অত্যন্ত যৌক্তিক।