1 Answers

উদ্দীপকের মিসবাহ উদ্দীন তার পণ্যের গুদামজাত করে ব্যবসায়ের লোকসান কমাতে পারেন বলে আমি মনে করি।

এর মাধ্যমে এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে বিক্রি বা ভোগের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায়। এতে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। এছাড়া এক সময়ের উৎপাদিত পণ্য সারা বছর ধরে ভোগ করা যায়। উদ্দীপকের মিসবাহ উদ্দীন একজন মাছ বিক্রেতা। তিনি পাইকারি মাছ কিনে খুচরা মূল্যে বিক্রি করেন। কিন্তু মাঝে মধ্যে অবিক্রীত মাছ পচে যায়। ফলে তাকে লোকসানে পড়তে হয়। তাই তিনি মাছ সংরক্ষণের উপায় নিয়ে ভাবছেন।

মিসবাহ উদ্দীন মাছ সংরক্ষণ করতে পারলে অবিক্রীত মাছ পচে যেত না। মাছ সংরক্ষণ করে পরে বিক্রি করতে পারতেন। তাই তিনি মাছ সংরক্ষণ করলে আর্থিক ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন। আবার, ক্রেতাদেরকেও ভালো মাছ দিতে পারবেন। ফলে তার বিক্রি ও মুনাফা বাড়বে। আর, এভাবে পণ্য সুরক্ষিত রাখা যায় গুদামজাতের মাধ্যমে। অতএব, মিসবাহ উদ্দীনের লোকসান কমাতে পণ্য গুদামজাত করা উচিত।

5 views

Related Questions