1 Answers

শেফা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন। 

সম্পদের সুষ্ঠু ব্যবহার তার উদ্দেশ্য সফল করবে বলে আমি মনে করি। সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ করা এবং লক্ষ্য অর্জন করা। আমাদের চাহিদা অসীম। কিন্তু সম্পদের সীমাবদতা রয়েছে। এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। 

শেফার সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিবারের আয় বাড়াতে, ব্যয় হ্রাস করতে ও অর্থ সঞ্চয় করতে সহায়তা করবে। পরিবারের সদস্যদের সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা ও বৃদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে তিনি পরিবারের আয় বাড়াতে পারবেন। এছাড়া সম্পদের সুষ্ঠু ব্যবহার তার পরিবারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সাহায্য করবে।

শেফা সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পদের সরবরাহ বৃদ্ধি করবে। এক্ষেত্রে শেফা যদি পরিবারের কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেন তাহলে তার অনেক সময় ও শক্তি বেঁচে যাবে। সে সময় ও শক্তি তিনি পরিবারের উন্নয়নমূলক কাজে বা অবসর বিনোদনে ব্যয় করতে পারেন। এতে পরিবারের সদস্যদের দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মাবে। সম্পদের সুষ্ঠু ব্যবহারে মানবীয় ও অমানবীয় সম্পদের সুষম বণ্টন হবে। ফলে তার পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। সেক্ষেত্রে তাকে বাজেট করে চলতে হবে। এছাড়া তাকে সময় তালিকা তৈরি করে সে অনুযায়ী চলতে হবে। ফলে অল্প সম্পদ দ্বারাই তার পরিবারের সদস্যরা অধিক তৃপ্তি লাভ করবে। সম্পদের আয়ু বাড়াতে তাকে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। গৃহের বিভিন্ন সরঞ্জামাদি বিশেষ করে রেফ্রিজারেটর, ইস্ত্রি, প্রেসার কুকার, ওভেন ইত্যাদির সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ তার পরিবারের সদস্যদের আর্থিক ও মানসিক প্রশান্তি দান করবে।

4 views

Related Questions