1 Answers

আমি মনে করি, ছাত্রীদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। কারণ গৃহ ব্যবস্থাপনায় যেমন একটি লক্ষ্যকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়, তেমনি ছাত্রীরা তাদের অনুষ্ঠানের জন্য গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করে। গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। প্রতিদিনের কাজে সচেতনভাবে আমাদের এই ধাপগুলো অনুসরণ করতে হয়। লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিদিনের কাজের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা থেকে আরম্ভ করে নিয়ন্ত্রণ, সংগঠন, মূল্যায়ন ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে। উদ্দীপকে ৯ম শ্রেণীর ছাত্রীরা তাদের কাজেও এ ধাপ অনুসরণ করে। তারা অনুষ্ঠানের পরিকল্পনা করে। প্রত্যেকের মধ্যে কাজগুলো সংগঠিত করে, কাজগুলো হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে এবং অবশেষে মূল্যায়ন করে। তাই তাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে বলে আমি মনে করি।

4 views

Related Questions