1 Answers
উদ্দীপকের তাসফিয়ার পরিচালিত জরিপ টেকসই উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এমডিজি অর্জনের পর এসডিজি অর্জনে জাতিসংঘের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অপরিহার্য। উদ্দীপকের তাসফিয়া একজন সচেতন উন্নয়ন ও গবেষণাকর্মী। তার পরিচালিত জরিপ প্রমাণ করে, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সমাজের খেটে খাওয়া মানুষের ভূমিকা একদম নিষ্ক্রিয়। তাদের কাছে মৌলিক চাহিদা পূরণ হওয়া এবং জীবিকা নির্বাহ হওয়াই আসল কথা। কিন্তু টেকসই উন্নয়নের জন্য এটি অত্যন্ত নেতিবাচক। কেননা সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের খেটে খাওয়া দরিদ্র মানুষের কাছে গিয়ে তাদেরকে এ ব্যাপারে জানানো প্রয়োজন। টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং এর সুফলগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তাদের মধ্যে জরিপ চালিয়ে, তাদের কাছাকাছি গিয়ে এবং মতামত সংগ্রহ করার মাধ্যমে তাদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অংশীদার করা যায়।
তাই আমি মনে করি, উদ্দীপকের তাসফিয়ার পরিচালিত জরিপ টেকসই উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।