1 Answers

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের 'A' ও 'B' চিহ্নিত অঞ্চল দুটি যথাক্রমে প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের ভূমিরূপ। আর উভয় অঞ্চলই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের মোট ভূমিরূপের প্রায় ১৫-১৬ ভাগ এ দুই অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের মধ্যে প্রথমে আসে প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চল। এটি দেশের মোট ভূমিরূপের ৮ ভাগ। এরূপ ভূমিরূপে প্রচুর পরিমাণে পাহাড়ি বনভূমি আছে। মূল্যবান শাল, গজারি, কড়ই, বহেরাসহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করা হয় যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও এরূপ অঞ্চলে পর্যাপ্ত কৃষিজ দ্রব্যও উৎপন্ন হয়। অন্যদিকে, 'B' অঞ্চল হলো ম্যানগ্রোভ অঞ্চল তথা ও সুন্দরবন অঞ্চল। সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের এক আধার। এ বন থেকে মূল্যবান পশুর, গেওয়া, সুন্দরি কাঠ ছাড়াও গোলপাতা, মধু এবং প্রচুর মাছ সংগ্রহ করা হয়। মানুষের জীবিকা ও শিল্পায়নে এসব উপকরণ ব্যবহৃত হয়। রয়েল বেঙ্গল টাইগার ও হরিণ এবং বানর এ বনের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ দুই অঞ্চলই গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions