1 Answers

হ্যাঁ আমি মনে করি দেশটির অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক।

মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে। তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। যদি কোনো বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যায়, আবার একই সাথে দ্রব্যের মূল্যস্তরও দ্বিগুণ হয়, তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকবে। কারণ ঐ দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে পারবে। অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও তার প্রকৃত আয় বৃদ্ধি পায়নি। কারণ আর্থিক আয় ও দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে।

উদ্দীপকে একটি দেশের গত বছরের লোকসংখ্যা দেওয়া ছিল ১,০০,০০০ এবং মোট আয় ছিল ১০ কোটি ডলার। আমরা জানি, কোনো নির্দিষ্ট সময়ে সে দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। 

তাই গত বছর ঐ দেশের মাথাপিছু আয় ছিল

= ১০ কোটি ডলার / ১ লক্ষ

= ১০০০ ডলার

অনুরূপভাবে এ বছর মাথাপিছু আয় 

= ১১,০০,০০০ ডলার / ১০১ লক্ষ 

= ১০৮৯ ডলার

এক্ষেত্রে লক্ষ করা যায় দেশটিতে গত বছরের মাথাপিছু আয় (১০০০ ডলার) এর তুলনায় এ বছরের মাথাপিছু আয় (১০৮৯ ডলার) বেশি। আর তাই বলা অবশ যায়, দেশটির অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক।

5 views

Related Questions