1 Answers
ফৌজিয়ার মতো নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন'- এ বক্তব্যের সাথে আমি একমত।
উদ্যোক্তারা ঝুঁকি আছে জেনেও নতুন ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প-বাণিজ্যে সফলতা লাভ করেন। ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে তারা অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন।
উদ্দীপকের ফৌজিয়া একজন সফল নারী উদ্যোক্তা। সে প্রথমে একটি পোশাক তৈরি ও বিক্রির দোকান দেয়। কঠোর পরিশ্রমের ফলে প্রথম বছরে সে বেশ লাভবান হয়। আবার, ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে সে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা নতুন শিল্প ধারণা নিয়ে কাজ করেন। ফৌজিয়ার মতো নারী উদ্যোক্তারা এগিয়ে আসায় বেকার যুবক-যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে দেশের বেকারত্বের হার কমে। উপার্জিত অর্থ দিয়ে তারা নিজের চাহিদা পূরণের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। আবার, উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হয়। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে ফৌজিয়ার মতো নারী উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম।