1 Answers

"ফৌজিয়ার মতো নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে"- এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।

উদ্যোক্তারা ঝুঁকি আছে জেনেও নতুন ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন। নতুন নতুন ব্যবসায় স্থাপন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প-বাণিজ্যে সফলভাবে বিচরণ করেন। সব বাধা-বিপত্তি অতিক্রম করে দিন শেষে সফলতার দ্বারপ্রান্তে পৌছান।

উদ্দীপকের ফৌজিয়া একজন সফল নারী উদ্যোক্তা। শিল্প স্থাপনের নেশা তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বারপ্রান্তে। ধৈর্য, অধ্যবসায়, সততা তাকে সফলতা এনে দিয়েছে। তিনি তার ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা নতুন শিল্প ধারণা নিয়ে কাজ করেন। ফৌজিয়ার মতো নারী উদ্যোক্তারা এগিয়ে আসার ফলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এতে দেশের বেকারত্বের হার কমে যায়। উপার্জিত অর্থ দিয়ে তারা নিজের চাহিদা পূরণের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে ফৌজিয়ার মতো নারী উদ্যোক্তাদের গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions