1 Answers
উদ্দীপকে শরীফা বেগমকে গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই গ্রামীণ ব্যাংকের মুখ্য উদ্দেশ্য- উক্তিটির সাথে আমি একমত।
গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক দরিদ্র ও ভূমিহীন ব্যক্তিদেরকে সুদবিহীন ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র ও অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ডও (Dividend) প্রদান করা হয়। উদ্দীপকে শরিফা বেগম হাঁস-মুরগির খামার দেওয়ার জন্য একটি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে বিনা জামানতে দশ হাজার টাকা ঋণ প্রদান করে। আমরা জানি বিনা জামানতে ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শরিফা বেগমকে ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক। আর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই গ্রামীণ ব্যাংকের মুখ্য উদ্দেশ্য।