1 Answers
হ্যাঁ, "হাইকোর্টের আদেশে জাহালমের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে”- বক্তব্যের সাথে আমি একমত।
রাষ্ট্রের অপরিহার্য উপাদান হচ্ছে জনগণ। রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন যেমন জনগণের কাজ, তেমন রাষ্ট্র কর্তৃকও নাগরিককে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য কিছু অধিকার নিশ্চিত করা অপরিহার্য। উদ্দীপকে জাহালমকে বিনা অপরাধে আটক করে রাখায় হাইকোর্ট তাকে ক্ষতিপূরণ দেওয়ার এবং যাদের ভুল তদন্তের কারণে জাহালমকে শাস্তি পেতে হয়েছে তাদেরকে খুঁজে বের করার নির্দেশ দেয়। জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে নাগরিকের কিছু অধিকারের প্রয়োজন হয়। তন্মধ্যে আইনগত অধিকার অন্যতম। আইনের দৃষ্টিতে ধনী-দরিদ্র, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সমান। সকলেরই আইনের সুরক্ষা লাভের অন্যতম। উদ্দীপকের জাহালম অন্যায়ভাবে শাস্তিভোগ করলেও সঠিক তথ্য সামনে আসার পর হাইকোর্ট কর্তৃক তাকে ক্ষতিপূরণ আদেশ দেওয়া হয় এবং ভুল তদন্তকারীদের শাস্তির আওতায় আনার জন্য কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এর মাধ্যমে জাহালমের অন্যতম মৌলিক অধিকার আইনগত অধিকার নিশ্চিত হয়। সুতরাং বলা যায়, হাইকোর্টের আদেশে জাহালমের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। তাই প্রশ্নের বক্তব্যের সাথে আমি একমত।