1 Answers
রিমা মনে করেন, পোশাকে শিল্পনীতি সম্পর্কিত জ্ঞান সকলেরই কম বেশি থাকা উচিত। উক্তিটির সাথে আমি একমত।
শিল্প উপাদানগুলো সুসংগঠিত উপায়ে ব্যবহার করার জন্য যে নীতিমালাগুলো আমাদের দিক নির্দেশনা প্রদান করে তাদের শিল্পনীতি বলে। শিল্পনীতি মূলত পাঁচ প্রকার। যথা: ভারসাম্য, অনুপাত, ছন্দ, মিল ও প্রাধান্য। পোশাকে শিল্পনীতির যথাযথ ব্যবহার করলে ব্যক্তির ব্যক্তিত্ব যেমন সুন্দর হবে, তেমনি আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। পোশাকের নকশা নির্বাচন, পোশাক তৈরি, আনুষঙ্গিক উপকরণ নির্বাচন কোনোটিই শিল্পনীতি ছাড়া কল্পনা করা সম্ভব নয়। সুন্দর ও আকর্ষণীয় ডিজাইন তৈরিতে শিল্পের নীতিগুলো বিশেষভাবে সহায়তা করে। পোশাকে ভারসাম্য বজায় থাকলে রেখাও নকশার মধ্যে ছন্দ তৈরি করে ও পোশাকের এক অংশের অন্য অংশের একটি পোশাককে আকর্ষণীয় করে তোলা যায়।
তাই পোশাকে ডিজাইন সৃষ্টির জন্য বিভিন্ন শিল্প উপাদানগুলো যথাযথভাবে ব্যবহার করতে শিল্পের মৌলিক নীতিমালার জ্ঞান থাকা আবশ্যক।