1 Answers
হ্যাঁ, পরিবারের ধরনের পরিবর্তনের সাথে এর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। হারিস মিয়ার এ উক্তির সাথে আমি একমত।
যৌথ পরিবার থেকে একক পরিবারে রূপান্তরিত হওয়ার অর্থ হচ্ছে ব্যক্তিস্বাতন্ত্র্যের উদ্ভব ও বিকাশ। একক পরিবারে ব্যক্তি যৌথ পরিবারের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। কেননা যৌথ পরিবারে সিদ্ধান্ত সমষ্টিগত ব্যাপার যাতে পরিবার প্রধানের একচ্ছত্র ভূমিকা থাকে; কিন্তু একক পরিবারের সিদ্ধান্ত ব্যক্তির একক ব্যাপার। কাজেই গ্রামীণ সমাজে অনু পরিবারের বিকাশ ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত ইচ্ছাকে প্রতিফলিত করে। এর ফলে ব্যক্তির সিদ্ধান্তের ওপর পরিবার প্রধানের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়। এমনকি ভোট প্রদানের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ব্যক্তির ওপর থেকে পরিবার প্রধানের কর্তৃত্বের অবসান হয়। যৌথ পরিবার থেকে একক পরিবারে রূপান্তর গ্রামীণ সমাজে অর্থনৈতিক উন্নয়ন ও বহুমুখিতাকে সম্ভব করে তুলতে পারে। কারণ একক পরিবার স্বাধীন, স্বনির্ভর ও গতিশীল অর্থনৈতিক একক। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের নানাবিধ সুবিধা রয়েছে। অনেকেই এ প্রক্রিয়াকে সামাজিক উন্নয়নের ইতিবাচক দিক হিসেবে দেখেন।
অতএব, যৌথ পরিবারের পরিবর্তনে একক পরিবার গড়ে ওঠার সাথে সাথে এর ভূমিকাও পরিবর্তন ঘটেছে কথাটি যুক্তিসংগত।