1 Answers
"শামীমার তুলনায় মৌসুমীর পরিবারের জনপ্রিয়তা বেশি”- আমি এ বক্তব্যের সাথে একমত।
উদ্দীপকে বলা হয়েছে, মৌসুমী ও শামীমা দুই বান্ধবী একই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন। মৌসুমী নিজ গ্রামে গিয়ে একটি কলেজে শিক্ষকতা করেন। অবসরে পরিবারের সাথে সময় কাটান এবং মাঝে মধ্যে সবাই মিলে বেড়াতে যান। অপর দিকে শামীমা একটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়, ফলে পরিবারকে সময় দিতে পারেন না। মৌসুমী ও শামীমার পরিবার একক বা অণু পরিবার হলেও পরিবাররে সদস্যদের বিনোদনমূলক চাহিদা পূরণ করতে পারার কারণে মৌসুমীর পরিবার বেশি জনপ্রিয়।
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ পরিবার হলো অণু পরিবার। এ রকম পরিবারের সুবিধা বেশি বলে বর্তমানে এটি জনপ্রিয়তা পেয়েছে। অণু পরিবারে অর্থনৈতিক চাহিদা পূরণ করা সহজ হলেও কর্মব্যস্ততার কারণে বাবা-মা সন্তানদের পর্যাপ্ত সময় দিতে বা তাদের সাথে অবকাশ যাপনের সুযোগ পান না। ফলে পরিবারের সদস্যদের বিনোদনমূলক চাহিদা পূরণ হয় না। যেসব অণু পরিবারে অর্থনৈতিক চাহিদা পূরণের পাশাপাশি বিনোদনমূলক চাহিদাও পূরণ হয়, সেসব পরিবার বেশি জনপ্রিয়।
পরিশেষে বলা যায়, মৌসুমীর পরিবার অর্থনৈতিক চাহিদার পাশাপাশি বিনোদনমূলক চাহিদাও পূরণ করে। কিন্তু শামীমার পরিবারে অর্থনৈতিক' 'চাহিদা পূরণ হলেও বিনোদনমূলক চাহিদার অভাব রয়েছে। তাই শামীমার তুলনায় মৌসুমীর পরিবারের জনপ্রিয়তা বেশি।