1 Answers
শোভা ও সীমার প্রেক্ষাপট পরিবারের একাধিক কার্যাবলিকে নির্দেশ করে- কথাটির সাথে আমি একমত।
উদ্দীপকে বলা হয়েছে, শোভার বাবা ও ভাইয়ের আয়ের টাকায় পরিবারের সদস্যদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। এখানে শোভার ক্ষেত্রে পরিবারের অর্থনৈতিক কাজের প্রতিফলন ঘটেছে। যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের ভরণ-পোষণ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করেন।
অন্যদিকে, সীমা বড় ভাইয়ের নিকটে থেকে পড়াশোনা করে। ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন প্রেক্ষাপট ও অন্যান্য বিষয় নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করে। এখানে সীমার ক্ষেত্রে পরিবারের রাজনৈতিক কাজের প্রতিফলন ঘটেছে। পরিবারে সাধারণত বাবা-মা কিংবা বড় ভাই- বোন অভিভাবকের ভূমিকা পালন করে। পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এ শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে। এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনে ও সে আলোচনায় অংশগ্রহণ করে আমরা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠি।
উপরের আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, শোভা ও সীমার পরিবার অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যাবলি সম্পাদন করছে।