1 Answers

হ্যাঁ, উদ্দীপকের ঘটনা-২ সামাজিক পরিবর্তনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকাকে উল্লেখযোগ্য উপাদান হিসেবে তুলে ধরেছে নারীর গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে অংশগ্রহণ সামাজিক পরিবর্তনকে ইঙ্গিত করে।

সামাজিক পরিবর্তনের মাধ্যমে পরিবারের বাড়তি অর্থোপার্জনের সুযোগ সম্প্রসারিত হয়। যা নারীর ক্ষমতায়নের পথকে সহজ করে দেয়। এছাড়াও সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে নারীর ভূমিকা সুনিশ্চিত করে। নারী শিক্ষার মাধ্যমে নারীর সামাজিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়। শিক্ষিত হওয়ার ফলে চাকরিতে অংশগ্রহণ তাদের সামাজিক অবস্থানকে উন্নতি করে। তারা শিল্প-কারখানা, শিক্ষা-চিকিৎসা, সেবা কর্মকান্ডে দেশের উন্নয়নে ভূমিকা রাখে। ফলে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পায়। দেশে কর্মকাণ্ডের প্রসার ঘটে। উদ্দীপকে ঘটনা-২ তে জামিলা খাতুন প্রশিক্ষণের মাধ্যমে একটি পেন্ট্রিফার্ম গড়ে তোলেন। এ ফার্মটি তিনি দক্ষতার সাথে পরিচালিত করায় অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করেন। ফলে তিনি তার বোনকেও শিক্ষিত করে গড়ে তুলে এবং চাকরি প্রাপ্তিতে সহায়তা করেন। এখানে জামিলা খাতুনের ভূমিকা তার নিজের এবং পরিবারের পরিবর্তনকে প্রতিফলিত করছে।

তাই বলা যায়, সামাজিক পরিবর্তনে নারীরা যেসব উৎপাদনমুখী কাজে সংযুক্ত হচ্ছে সেগুলো নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করছে।

4 views

Related Questions