1 Answers

না, মি. 'খ' যে কারণে উক্ত অন্যায় কাজটি করেছেন তা উক্ত সামাজিক সমস্যা তথা দুর্নীতির একমাত্র কারণ নয় বলে আমি মনে করি।

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ এ সৎ হিসেবে পরিচিত ব্যক্তি মি. 'খ' পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে অর্থের বিনিময়ে একজন ঠিকাদারের অন্যায় আবদার রক্ষা করেন। দুর্নীতির পিছনে এরূপ প্রেক্ষিতে অর্থনৈতিক সীমাবদ্ধতার দরুন সৃষ্ট অভাব কারণটিই স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এটি দুর্নীতির একমাত্র কারণ নয়। দুর্নীতির কারণ বহুবিধ। মূলত লোভ ও উচ্চাভিলাষী মনোভাব ব্যক্তিকে দুর্নীতিপরায়ণ করে তোলে। অনেক চাকরিজীবী দুর্নীতির আশ্রয় নিয়ে অতিরিক্ত আয়ের চেষ্টা করেন। ব্যক্তির অতিরিক্ত লোভ ও উচ্চাভিলাষী মনোভাবের ফলে তারা চরম দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। আবার দেশে একদিকে কর্মসংস্থানের অপ্রতুল্য এবং অন্যদিকে ব্যাপক বেকারত্ব পরিস্থিতিতে যুব সমাজ যে কোনো চাকরির প্রত্যাশায় ঘুষ দিতে বাধ্য হয়। দুঃখজনক হলেও সত্য যে সমাজব্যবস্থায় যায় অর্থসম্পদ বেশি সেই মর্যাদার মাপকাঠিতে উঁচু স্তরের বলে অনেকের ধারণা বিদ্যমান থাকায় মর্যাদা ও প্রতিপত্তির লোভে ধনসম্পদ সংগ্রহ ও অধিক ধনী হবার আশায় অনেকে দুর্নীতির আশ্রয় নেয়। বর্তমানে রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অভাব, অগণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক ক্ষমতা দখল এবং রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হবার তীব্র আকাঙ্ক্ষা দুর্নীতি বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। ব্যবসায়িক প্রতিযোগিতাও অনেক ক্ষেত্রে সমাজে দুর্নীতি বাড়িয়ে তোলে। দুর্নীতিবাজ, নকলবাজ, ভেজাল মিশ্রকারী ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের আসায় দুর্নীতি করে। এছাড়াও ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ও সমাজে দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, মি. 'খ' যে কারণে দুর্নীতি করেছেন তা দুর্নীতি নামক সামাজিক সমস্যাটির একমাত্র কারণ নয়।

5 views

Related Questions