1 Answers

না, 'Y' তথা কিশোর অপরাধের জন্য মৃত্যুদণ্ড উক্ত সহিংসতা প্রতিরোধের একমাত্র উপায় বলে আমি মনে করি না।

নারীর জীবনে সহিংসতার প্রভাব জটিল ও ভয়াবহ। উদ্দীপকে 'Y' নারীর প্রতি সহিংস কার্যকলাপে যুক্ত ছিল এবং সে তাকে হত্যা করে। ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শুধু এ আদেশের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এর পাশাপাশি আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন- ১. নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা, ২. পরিবারে ছেলে মেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান, ৩. নারীর অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ইত্যাদি। এছাড়া সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমেও নারীর প্রতি সহিংসতা রোধ করা যেতে পারে। সামাজিক চাপ প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো হলো- গ্রাম, আদালত, ইউনিয়ন পরিষদ ইত্যাদি। নারীর বিরুদ্ধে সহিংস মনোভাব প্রদর্শনের প্রভাব প্রচার মাধ্যমে প্রকাশ করে জনমনে সচেতনতা সৃষ্টি করে সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে।

পরিশেষে বলা যায়, আইনি ব্যবস্থা ও উপরে উল্লিখিত প্রতিরোধ ব্যবস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব বলে আমি মনে করি।

4 views

Related Questions