1 Answers
হ্যাঁ, আমি মনে করি আলকিন্দি ও জুননুন মিসরিও জাবির ইবনে হাইয়ানের মতো রসায়নশাস্ত্রে পণ্ডিত ছিলেন।
আল কিন্দি ছিলেন একাধারে জ্যোর্তিবিদ, রসায়নবিদ চিকিৎসক ও দার্শনিক। তিনি নিউপ্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন। তিনি ৩৬৫টির ও বেশি বই রচনা করে জ্ঞান-বিজ্ঞানকে সমৃদ্ধ করেন। এভাবে জ্ঞান-বিজ্ঞান বিকাশে অবদানের দিক দিয়ে আলকিন্দি ও জারিব ইবনে হাইয়ানের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হয়। অপরদিকে জুননুন মিসরি সুফি হিসেবে প্রসিদ্ধ হলেও আরব মুসলিম বিজ্ঞানীদের মধ্যে রসায়নশাস্ত্রের ওপর যাঁরা প্রথমদিকে গবেষণা করেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি রসায়নশাস্ত্রের বিভিন্ন উপকরণ নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। তাঁর লেখায় সোনা, রূপাসহ বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায়। এভাবে পর্যালোচনা করলে জাবির ইবনে হাইয়ানের সাথে জুননুন মিসরির মিল পাওয়া যায়।
উদ্দীপকে বর্ণিত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্র তার পিতার কাছে শুনেছে যে, দক্ষিণ আরবের আসদ বংশে জন্মগ্রহণ করা এক মুসলিম মনীষী রসায়নের বিভিন্ন বিষয় আবিষ্কার করেন। এজন্য তাঁকে রসায়নশাস্ত্রের জনকও বলা হয়। তিনি গণিত ও চিকিৎসাশাস্ত্রেও অবদান রেখেছেন। এই মুসলিম মনীষীই হলেন জাবির ইবনে হাইয়ান।
উপরিউক্ত পর্যালোচনা দ্বারা বোঝা যায়, আল কিন্দি ও জুননুন মিসরিও জাবির ইবনে হাইয়ানের মতো রসায়নশাস্ত্রে পন্ডিত ছিলেন।