1 Answers

হ্যাঁ, আমি মনে করি জাতিসংঘের অঙ্গসংস্থাসমূহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গসংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যেমন: ইউএনডিপি (UNDP)- বাংলাদেশের আর্থিক ও সামাজিক অর্থাৎ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপির মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) ৮টি। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ (UNICEF) দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। ইউনেস্কো (UNESCO)- বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে এ সংস্থাটি কাজ করছে। এফএও (FAO)- বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। ডব্লিউএইচও (WHO)- স্বাস্থ্যক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে। যেমন: বাংলাদেশের পোলিও নিবারণের জন্য শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। ইউএনএইচসিআর (UNHCR)- বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে এ কার্যালয় মধ্যস্থতা করছে। বিশাল শরণার্থী পালনের শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। ইউএনএইচসিআর (UNHCR)- বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে এ কার্যালয় মধ্যস্থতা করছে। বিশাল শরণার্থী পালনের খরচেও অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে বিহারী জনগোষ্ঠীর আবাসনসহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রেখেছে। ইউনিফেম (UNIFEM)- বাংলাদেশে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতেও এ সংস্থা কাজ করছে। ইউএনএফপিএ (UNFPA)- এই সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

কাজেই আমরা দেখি বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অঙ্গসংস্থাগুলোর কার্যাবলি খুবই প্রশংসনীয়।

4 views

Related Questions