1 Answers

না, আমি মনে করি জাহাঙ্গীর সাহেব ও আনোয়ার সাহেবের পারিবারিক কার্যক্রম ও ধ্যানধারণা এক নয়।

বাংলাদেশের গ্রাম ও শহরে পরিবারের ধরন ও ভূমিকায় পার্থক্য রয়েছে। আমাদের দেশের শহরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় গ্রামের সাধারণ নারীপুরুষ কৃষি পেশা ছেড়ে শিল্প শ্রমিকে পরিণত হয়েছে। পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষালয়। পিতামাতার মাধ্যমেই শিশু শিক্ষাজগতে প্রবেশ করে থাকে। কিন্তু শিশু শিক্ষার ক্ষেত্রে পরিবারের এ ভূমিকা বর্তমানে কিন্ডারগার্টেন কিংবা নার্সারি স্কুলগুলো গ্রহণ করেছে। শহরে এ সুযোগ তুলনামূলকভাবে বেশি। সন্তান উৎপাদন এবং প্রজননের ক্ষেত্রে গ্রামের চেয়ে শহরের পিতামাতা অধিক সচেতন। শহরের পিতামাতা দুয়ের অধিক সন্তান নিতে চান না। পরিবারই ছিল একসময়ে ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র। কিন্তু সময়ের পরিবর্তনে শিশুর ধর্ম শিক্ষা পরিবারের পরিবর্তে ধর্ম শিক্ষক বা ধর্ম বিষয়ক ক্যাসেট ভূমিকা পালন করছে। এতে শিশুর জীবনে ধর্ম ও নৈতিক শিক্ষার সুষ্ঠু বিকাশ ঘটেছে, যা নানা সমস্যার জন্ম দিচ্ছে। একসময়ে 'আমাদের দেশে আয়োজিত বিয়ে প্রথার প্রচলন ছিল। বিয়ের ক্ষেত্রে অভিভাবকের মতের প্রাধান্য দেওয়া হতো। বর্তমানে এ প্রথার অনেক পরিবর্তন ঘটেছে। বর্তমানে গ্রাম ও শহরে নয়াবাস পরিবার বৃদ্ধি পাওয়ায় পরিবারের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আত্মকেন্দ্রিক মনোভাব পরিলক্ষিত হচ্ছে।

পরিশেষে বলা যায়, জাহাঙ্গীর সাহেব ও আনোয়ার সাহেবের পারিবারিক কার্যক্রম এক নয়। গ্রাম ও শহরভেদে পার্থক্য বিদ্যমান।

4 views

Related Questions