1 Answers
মিরার কার্যক্রম তথা মূল্যায়ন যেকোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যতম ধাপ হিসেবে পরিচিত বলে আমি মনে করি।
পরিবারসহ যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ ধাপ। যেকোনো প্রতিষ্ঠানে কার্য পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রথম পরিকল্পনা করা হয়। কোনো কাজের পরিপূর্ণ সফলতার পেছনে পরিকল্পনার ভূমিকাই প্রধান। গৃহীত পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করতে হয় যা সংগঠন নামে পরিচিত। এরপর প্রতিষ্ঠানের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত আছে কি না তা পর্যবেক্ষণ করা প্রয়োজন এবং সর্বশেষে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে সকল কাজের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণই মূল্যায়ন। সঠিকভাবে লক্ষ্য অর্জিত হলো কি না কিংবা যদি না হয় তাহলে সমস্যা নিরূপণ করতে হয় যা মূল্যায়ন ধাপে সংঘটিত হয়।
উদ্দীপকে মিরা যেখানে চাকরি করেন, সেখানে তিনি প্রতিমাসে মার্কেটিং অফিসারদের কার্যক্রম পর্যবক্ষেণ ও যাচাই করেন যা প্রতিষ্ঠানের মূল্যায়ন ধাপে হয়ে থাকে। পরিকল্পনা, সংগঠন ও নিয়ন্ত্রণের পরের ধাপ হলো - মূল্যায়ন। এ মূল্যায়নের মাধ্যমেই কোনো পরিবারে বা প্রতিষ্ঠানের কোনো লক্ষ্য সামগ্রিকভাবে সফলতা লাভ করে।
তাই আলোচনা সাপেক্ষে বলা যায় যে, মিরার কার্যক্রম তথা মূল্যায়ন যেকোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অন্যতম ধাপ।