1 Answers
হ্যাঁ, আমি মনে করি, নিউইয়র্কের মতো এ ধরনের ঘটনা পৃথিবীব্যাপী অব্যাহত থাকলে পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এ জাতীয় সামাজিক সমস্যা বেড়ে গেলে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। সমাজে অস্থিরতা দেখা দেয়, জাতীয় উৎপাদন কমে যায়, মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় এবং মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
উদ্দীপকে উল্লিখিত নিউইয়র্ক সিটিতে অপহরণ, আত্মহত্যা, নারী নির্যাতন ইত্যাদি ব্যাপকভাবে বেড়ে গেছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকে না। ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়। ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ অচল হয়ে পড়ে। অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায়। সমাজ জীবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেশের সকল সেবাখাতের মান নিম্নগামী হয়। সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়। অপহরণ, হত্যা, নির্যাতন, চুরি-ডাকাতি, ভিক্ষাবৃত্তি, অপরাধ, কিশোর অপরাধ, বেকারত্ব, পুষ্টিহীনতা, মাদকাসক্তির মতো বিভিন্ন সমস্যা গোটা *সমাজব্যবস্থাকে প্রভাবিত করে। এরূপ পরিস্থিতির সৃষ্টি হলে শুধু নিউইয়র্ক নয়, পৃথিবীর যেকোনো জায়গাই বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ব্যাপক সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে এ জাতীয় সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করা যেতে পারে।