1 Answers

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত পরিবেশ সৃষ্টির জন্য বেশকিছু কারণ দায়ী। এর মধ্যে রয়েছে সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়, ধর্মীয় অপব্যাখ্যা এবং আইনের শাসনের অভাব ইত্যাদি। সমাজে নৈরাজ্য দেখা দিলে অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সমাজ জীবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেশের সকল সেবাখাতের মান নিম্নমুখী হয়। অপহরণ,, হত্যা, নির্যাতন, বেকারত্ব, পুষ্টিহীনতা ও মাদকাসক্তির মতো বিভিন্ন সমস্যা বেড়ে যায়। মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের স্নেহ করে না, একে অন্যের বিপদে এগিয়ে আসে না। ফলে ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ অচল হয়ে পড়ে। ধর্মীয় অপব্যাখ্যাও সামাজিক নৈরাজ্য এবং মূল্যবোধের অবক্ষয়ের একটি বড় কারণ। ধর্মীয় অপব্যাখ্যার কারণে সমাজে বিশৃঙ্খলা, হানাহানি, দাঙ্গা, লুটতরাজ ইত্যাদি হয়ে থাকে। উল্লিখিত কারণগুলোর বাইরে আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আইনের শাসনের অভাব। যার ফলে সমাজের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। জোর যার মুল্লুক তার নীতি প্রতিষ্ঠিত হয়। সমাজে হত্যা, রাহাজানি, নারী নির্যাতন ইত্যাদি বেড়ে যায়। যার ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে।

সুতরাং বলা যায়, সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ই এ ধরনের পরিবেশ সৃষ্টির মূল কারণ।

5 views

Related Questions