1 Answers
হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের সম্পদগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরো বেশি উৎপাদিত হতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে ভালো ফসল উৎপাদনের জন্য মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী ইত্যাদির ওপর নির্ভর করে। তবে কোনো কোনো ক্ষেত্রে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আরও বেশি ফসল উৎপাদিত হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মাটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অত্যন্ত উর্বর এ মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। মাটির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষিজ ফসলের ব্যাপক প্রসার ঘটাতে পারি। অদ্যাবধি বাংলাদেশ স্বাধীনতার চল্লিশ বছরে তিনগুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নত প্রযুক্তি, বীজ এবং চাষাবাদের নিয়মকানুন মেনে বাংলাদেশ এ মাটিতে সোনার ফসল ফলিয়ে দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যেতে পারে।
তাই বলা যায়, উদ্দীপকের কৃষিজ সম্পদগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি উৎপাদিত হতে পারে।