1 Answers

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের কাজগুলো ছাড়াও পরিবারে আর অনেক সাধারণ কার্যাবলি রয়েছে।

উদ্দীপকে পরিবারের শুধু দেখাশুনা, খাদ্যের ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার উল্লেখ করা হয়েছে। কিন্তু এগুলো ছাড়াও পরিবার আরও নানাবিধ কার্য সম্পাদন করে থাকে। স্বাস্থ্যসংক্রান্ত দায়দায়িত্ব পালনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। একসময়ে স্বাস্থ্যসেবা প্রদান ও নিয়ন্ত্রণ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আধুনিককালে এ দায়িত্ব হাসপাতাল কিংবা ক্লিনিক প্রদান করে। অতীতে পরিবারের সদস্যদের অবসর, বিনোদন ব্যবস্থা পরিবারের মধ্যে সম্পন্ন হতো। বর্তমানে এ ব্যবস্থায় নানা প্রযুক্তি ও যান্ত্রিকতা এসেছে। তথাপি মানসিক আনন্দের জন্য আজও পরিবারকেই সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ধরা হয়ে থাকে। পারিবারিক আড্ডা একটি অকৃত্রিম বিনোদন ব্যবস্থা, যা পারিবারিক সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার প্রথা প্রায় সকল সমাজব্যবস্থায় রয়েছে। বিষয়-সম্পত্তি, জমিজমা থেকে শুরু করে সকল স্থাবর- অস্থাবর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। আর সেহেতু এ প্রজন্ম সৃষ্টির মূলে থাকে পরিবার, তাই সম্পত্তির সংরক্ষণ ও উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুতরাং পরিবারের মাধ্যমে শিশু ভবিষ্যৎ পিতামাতার যাবতীয় দায়িত্ব ও কর্তব্যের গুণাবলি অর্জন করে থাকে। পরিবারের কারণেই আমাদের এ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকের কাজগুলো ছাড়াও পরিবারে আরও অনেক সাধারণ কার্যাবলি রয়েছে যা মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions