1 Answers

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের বিষয়গুলো ছাড়াও বাংলাদেশের কৃষিক্ষেত্রে আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে।

আমাদের কৃষিপ্রধান অর্থনীতিতে কৃষি জমির পরিমাণ ক্রমশ কমে আসছে। কৃষিকাজে উন্নত বীজ, সার ও সেচ সুবিধা এবং আধুনিক চাষ প্রয়োগ করা হচ্ছে। তবে কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট জনগণের একটি বড় অংশের কাছে এখন পর্যন্ত সুবিধাগুলো পৌঁছায়নি। কৃষি উন্নয়নের জন্য সুলভ কৃষিঋণ একটি বড় উপাদান। কৃষিঋণ বিতরণের পরিমাণ প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। তবে প্রাতিষ্ঠানিক সুবিধার অপর্যাপ্ততার কারণে বহু প্রকৃত কৃষকের কাছে কৃষিঋণ এখনও সুলভ নয়। আবার উৎপাদন পর্যায় থেকে বাজারজাত করা পর্যন্ত সকল দালাল ও মধ্যস্বত্বভোগীদের আধিপত্যের ফলে প্রকৃত উৎপাদকেরা পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। ফলে তারা উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলে এবং নতুন উদ্যোগ নিতে আগ্রহী হয় না। কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান ও গুরুত্বপূর্ণ খাত। এটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ।

কৃষিক্ষেত্রে এসব প্রতিবন্ধকতার কারণে দেশের সমগ্র কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। যার ফলে ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয় না।

4 views

Related Questions