1 Answers

হ্যাঁ, আমি মনে করি ইমতিয়াজ সাহেব ও তার বন্ধু সরকারের যে বিভাগে কাজ করেন সেই বিভাগ ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ আরও দুটি বিভাগ রয়েছে।

ইমতিয়াজ সাহেব ও তার বন্ধু সরকারের নির্বাহী বা শাসন বিভাগে কাজ করেন। পাঠ্যপুস্তকে দেখতে পাই, নির্বাহী বা শাসন বিভাগ ছাড়াও আরও দুটি বিভাগ রয়েছে; এগুলো হচ্ছে- আইন বিভাগ ও বিচার বিভাগ। সরকারের তিনটি বিভাগের একটি হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজনবোধে প্রচলিত আইনের সংশোধন' বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট'। আইনসভা আইন প্রণয়ন করে। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে এবং এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিকের ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ওপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত এবং বিচারপতিদের নিয়ে বিচার বিভাগ গঠিত হয়।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় এ তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে। কেননা সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা; যা যথাক্রমে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মাধ্যমে পরিচালিত। সুতরাং তিনটি বিভাগই সমান গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions