1 Answers
হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের মতো বিভিন্ন পেশার লোক মুক্তিযুদ্ধের জয়কে সহজ করেছিল।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ছিল এক সর্বজনীন গণযুদ্ধ। ছাত্র-শিক্ষক, উকিল-চিকিৎসক, কৃষক-শ্রমিক, লেখক-শিল্পী, নারী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীসহ সমাজের সকল স্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তাদের মধ্যে যারা দেশের বাইরে ছিলেন, তারা বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বাংলাদেশের জন্য সমর্থন আদায় করেন। বাংলাদেশে অবরুদ্ধ পেশাজীবীরাও গোপনে নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা শহিদ হয়েছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাই জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে রাখবে। মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগদান করেছিলেন। তাঁরা ছিল দেশপ্রেমিক, অসীম সাহসী এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ যোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। উল্লিখিত আলোচনা থেকে এটা প্রমাণিত হয় যে, স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মুক্তিযুদ্ধের জয়কে সহজ করেছিল।