1 Answers
হ্যাঁ, আমি মনে করি, জনাব রহমত উল্লাহ সাহেব স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন অর্থাৎ তিনি বিভাগীয় কমিশনার।
বিভাগীয় প্রশাসনের শীর্ষে অবস্থান করেন বিভাগীয় কমিশনার। একজন অতিরিক্ত কমিশনার এবং কমিশনারের ব্যক্তিগত সহকারীসহ বহু সংখ্যক কর্মচারী বিভাগীয় প্রশাসনে কর্মরত থাকেন। বিভাগীয় কমিশনার বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন প্রধান কর্মকর্তা। তিনি একজন যুগ্ম সচিবের সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা। তিনি মূলত বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কার্যাবলি তদারকি করেন। তিনি বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে সংযোগ স্থাপনের সেতুবন্ধন। জনাব রহমত উল্লাহ সাহেব ও অধঃস্তন জেলাগুলোকে নিয়ন্ত্রণ করেন। জেলা প্রশাসকদের কাজের তদারকি করেন। বিভাগের জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন বিভাগীয় কমিশনারের দায়িত্ব। সাহায্য ও সেবামূলক কাজ, প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা গ্রহণ ইত্যাদিও তাকে করতে হয়। বস্তুত তিনি বাংলাদেশ সরকারের এজেন্ট হিসেবে কাজ করেন। সুতরাং উল্লিখিত আলোচনা থেকে এটা প্রমাণিত, জনাব রহমত উল্লাহ সাহেব স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন, অর্থাৎ তিনি বিভাগীয় কমিশনার।