1 Answers

জনাব রহমত উল্লাহ সাহেব বাংলাদেশের প্রশাসনের বিভাগীয় স্তরে কাজ করেন।

উদ্দীপকে উল্লিখিত জনাব রহমতউল্লাহ সাহেব সরকারি সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে সচিবালয়ের পরের দপ্তরেই কাজ করে থাকেন। কেন্দ্রের পরেই বাংলাদেশে বিভাগীয় প্রশাসনের স্থান। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ৭টি বিভাগে বিভক্ত করা হয়েছে- ১. ঢাকা বিভাগ, ২. চট্টগ্রাম বিভাগ, ৩. রাজশাহী বিভাগ, ৪. খুলনা বিভাগ, ৫. বরিশাল বিভাগ, ৬. সিলেট বিভাগ ও ৭. রংপুর বিভাগ। বিভাগীয় প্রশাসনের শীর্ষে অবস্থান করেন বিভাগীয় কমিশনার। একজন অতিরিক্ত কমিশনার এবং কমিশনারের ব্যক্তিগত সহকারীসহ বহুসংখ্যক কর্মচারী বিভাগীয় প্রশাসনে কর্মরত থাকেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কার্যাবলি তদারকি করেন। জনাব রহমত সাহেবও তার অধীনস্ত জেলাগুলোকে নিয়ন্ত্রণ করেন এবং জেলা প্রশাসকের কাজের তদারকি করেন। তাই বলা যায়, জনাব রহমত উল্লাহ সাহেব বাংলাদেশের প্রশাসনের বিভাগীয় কমিশনার পদে কাজ করেন।

5 views

Related Questions