1 Answers

উদ্দীপকে জনাব রহমত সাহেব যে স্থানীয় প্রশাসনে অধিষ্ঠিত থেকে বর্ণিত কাজগুলো করেন সেটি হলো জেলা প্রশাসন।

জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। প্রত্যেক বিভাগ কয়েকটি জেলায় বিভক্ত। বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই তার স্থান। উদ্দীপকে আমরা রহমত সাহেবকে একজন জেলা প্রশাসকের ভমিকায় অবতীর্ণ হয়ে কতিপয় কাজ করতে দেখি। একজন জেলা প্রশাসকের কার্যাবলি ব্যাপক ও বহুমুখী। যেমন- প্রশাসন সংক্রান্ত কাজ, রাজস্ব সংক্রান্ত কাজ, সমন্বয় সংক্রান্ত কাজ, স্থানীয় শাসন সংক্রান্ত কাজ, সেবামূলক কাজ, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কাজ। জেলা প্রশাসক, জেলার প্রতিরোধমূলক বিচারকার্য সম্পন্ন করেন। তিনি জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সার্বিক আইন- শৃঙ্খলা সংশ্লিষ্ট কাজ পরিচালনা, তত্ত্বাবধান ও সমন্বয় করে থাকেন। কাজেই, জেলা প্রশাসককে জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক বলা চলে।

4 views

Related Questions