1 Answers
জনাব আরমান সাহেব বাংলাদেশের যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সেটি হলো পৌরসভা।
শহর এলাকার স্থানীয় শাসন সংস্থাটির নাম পৌরসভা। বাংলাদেশে প্রত্যেক পৌর বা শহর এলাকার জন্য একটি করে পৌরসভা আছে। বর্তমানে বাংলাদেশে ছোটবড় মোট ৩১৬টি পৌরসভা রয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান এবং ওয়ার্ডভিত্তিক নির্বাচিত সদস্য নিয়ে পৌরসভা গঠিত হয়। সদস্যগণ কমিশনার নামে পরিচিত। দেশের সকল পৌরসভার সদস্যসংখ্যা সমান নয়। পৌর এলাকার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে সদস্য সংখ্যা কমবেশি হতে পারে। পৌরসভার কার্যকাল পাঁচ বছর। পৌরসভা শহর এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নকল্পে বহুবিধ কাজ করে থাকে। উদ্দীপকে পৌর মেয়র আরমান সাহেরকেও নানা ধরনের কাজ করতে দেখা যায়। যা শুধু পৌর এলাকায় নয় বাংলাদেশের উন্নয়নকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৌরসভার শিক্ষাসংক্রান্ত কার্যাবলি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেল নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, বাধ্যতামূলক ও গণশিক্ষার ব্যবস্থাকরণ ইত্যাদি। জনসাধারণের চলাচলের সুবিধার জন্য পৌরসভা রাস্তা নির্মাণ, নামকরণ ও সংরক্ষণ করে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তায় আলোর ব্যবস্থা করা এবং রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা পৌরসভার কাজ। পৌরসভা অনাথ, গরিব-দুঃখী ও দুস্থদের জন্য কল্যাণকেন্দ্র এবং এতিমখানা স্থাপনা ও পরিচালনা করে থাকে। এছাড়াও পৌর এলাকার বন সংরক্ষণ ও উন্নয়ন, রাস্তার পাশে ও সরকারি জায়গায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ, জনসাধারণের চিত্তবিনোদনের জন্য পার্ক, উদ্যান ও উন্মুক্ত প্রাঙ্গণ নির্মাণ ও সংরক্ষণ এবং খেলার মাঠের ব্যবস্থা করা ইত্যাদিও পৌরসভার দায়িত্ব।
পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের উন্নয়নে পৌরমেয়র জনাব আরমানের কাজের গুরুত্ব অনেক।