1 Answers
জনাব আরমান সাহেবের পরিবারের সদস্যদের মধ্যে সংঘটিত কাজটি হলো মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ পারিবারিক বন্ধন সুদৃঢ় করে।
পরিবারের যে কাজগুলোর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায় সেগুলোই পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। পরিবার তার সদস্যদের মায়া- মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে মানসিক চাহিদা পূরণ করে। আবার নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। আবার পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়লে বাবা-মা, ভাই-বোন ও অন্যান্য পরিজনের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণগুলো শিক্ষা লাভ করে, যার ফলে তাদের মানসিক দিক সমৃদ্ধ হয়।
উদ্দীপকে দেখা যায়, জনাব আরমান সাহেব পরিবারের সদস্যদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন। পরিবারের সদস্যদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত। পরিবারের মনস্তাত্ত্বিক কাজ পারিবারিক বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জনাব আরমান সাহেবের পরিবারের সদস্যদের মধ্যে সংঘটিত মনস্তাত্ত্বিক কাজ পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে এবং পারিবারিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।