1 Answers

মিতার পরিবারের কাজের সফলতার পেছনে গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি মনে করি।

যেকোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য, তেমনি গৃহকে পরিচালনার জন্যও ব্যবস্থাপনার একান্ত প্রয়োজন রয়েছে।

গৃহ ব্যবস্থাপনা হলো একটি গতিশীল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন হয়। মিতার পরিবারে সবাই কোনো কাজ করার পূর্বে একসাথে বসে পরামর্শ করে। কাজটির ভালো-মন্দ বিষয়, কীভাবে কাজটি সম্পাদন করা হবে ইত্যাদি বিষয়ে সবার মতামত গ্রহণ করে তারা কাজ আরম্ভ করে। ফলে প্রতিটি কাজই নির্দিষ্ট সময়ে এবং সফলতার সাথে তারা সমাপ্ত করতে পারে। তাদের এ সকল ধারাবাহিক কার্যকলাপের মধ্যেই গৃহ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটে।

তাই আমি মনে করি, মিতার পরিবারের কাজের সফলতার পেছনে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

4 views

Related Questions