'একং সদ বিপ্রা বহুধা বদন্তি' ধারণার আলোকে আবির ও সলিল উভয়ের ধারণাই সঠিক-বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি' ধারণার আলোকে আবির ও সলিলের সাধনপথের যথার্থতা রয়েছে।
একেশ্বরবাদী ধারণা এবং বহু দেব-দেবীরূপে ঈশ্বরের আরাধনায় ধরনগত পার্থক্য থাকলেও উদ্দেশ্য অভিন্ন। এ কারণেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 'যত মত, তত পথ'। উদ্দীপকের আবিরের একেশ্বরবাদী আরাধনার মাধ্যমে রাজা রামমোহন রায়ের ধারণার প্রতিফলন ঘটেছে। আর সলিলের মা কালীর আরাধনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের মাতৃভাবনার প্রকাশ ঘটেছে। দুজনের সাধনপথ আলাদা হলেও উদ্দেশ্য অভিন্ন। ঋগ্বেদে ঈশ্বরের সম্মিলিত শক্তিকে অনুভব করেই ঋষিগণ বলেছেন, 'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি'। বৈষ্ণব, শৈব, এসব মতের সবগুলোতেই সগুণ ঈশ্বর, জগতের সভ্যতা এবং ভক্তিমার্গের শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়েছে। বৈদিক কর্মবাদ ও বেদান্তের নির্গুণ ব্রহ্মবাদ থেকে • পৌরাণিক ধর্মসমূহের পার্থক্য লক্ষ করা যায়। শাস্ত্রবচন থেকে জানা যায়, বিষ্ণু, রুদ্র, শক্তির দেবী- এঁরা সবাই এক মূলতত্ত্বের প্রকাশ বা বিকাশ – 'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি'। এক ব্রহ্মকেই মনীষীরা বিভিন্ন নামে ও রূপে অভিহিত করেন। ধর্মচর্চার অবলম্বন হিসেবে ভক্তি সনাতন সাধনার চিন্তাজগতে এক বিশেষ পরিবর্তন ঘটিয়েছে। এ প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতার প্রসঙ্গটি স্মরণ করা যায়। ভক্তিপথে ঈশ্বর আরাধনার বিশেষ আহ্বান আছে শ্রীমদ্ভগবদ্গীতায়। এ গ্রন্থটিতে হিন্দুধর্মের সাধন প্রক্রিয়াগুলোর কর্ম, জ্ঞান, ভক্তি প্রভৃতি বিষয় সংরক্ষিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উদার আহ্বানে হিন্দুধর্মের সমন্বয়-চেতনা বিবৃত হয়েছে। তাই বলা যায়, উপরিউক্ত ধারণার আলোকে উদ্দীপকের আবির ও সলিল উভয়ের ধারণাই সঠিক। প্রশ্নের উক্তিটি তাই নিঃসন্দেহে যথার্থ।