1 Answers
হজ সম্পাদনে আবির সাহেবের করণীয় হলো সামর্থ্য থাকলে পুনরায় হজ পালন করা।
আবির সাহেব হজ সম্পাদন করার জন্য সৌদি আরব গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এজন্য আরাফাতে অবস্থান না করেই তাকে দেশে ফিরে আসতে হয়। এ অবস্থায় তার হজ সম্পাদন হয়নি। কারণ আরাফার ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। এটি ব্যতীত হজ সম্পূর্ণ হয় না। এক্ষেত্রে 'দম' প্রদান করলে হজ শুদ্ধ হবে না। তাই তার করণীয় হলো হজের শর্তাবলি পূরণ সাপেক্ষে পুনরায় হজ পালন করা, যদি পরবর্তী সময়ে তার মধ্যে হজের শর্তাবলির কোনোটি না পাওয়া যায়, তাহলে তার জন্য হজ পুনরায় সম্পাদন করার বাধ্যবাধকতা থাকবে না।
6 views
Answered