1 Answers

সেলিম সাহেবের কর্তব্য পালনে অবহেলার অবস্থা দেখে তার স্ত্রীর উচিত তাকে কর্তব্য পালনের গুরুত্ব সম্পর্কে অবগত করা। অর্থাৎ তাকে বোঝাতে হবে যে, মানবজীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি কর্তব্যপরায়ণ সকলেই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং সম্মান করে। তিনি সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেন। কর্তব্যপরায়ণতা মানুষকে সফলতা দান করে। আর কর্তব্যপরায়ণতা হলো মুমিনের অন্যতম গুণ। কর্তব্য কাজে অবহেলা করলে সেজন্য জবাবদিহি করতে হবে। মহানবি (স.) বলেছেন, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমরা প্রত্যেকেই স্বীয় দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।" আল্লাহ তায়ালা দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন। পরকালে, তিনি আমাদের সকলকে কর্তব্য পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। আর অন্যদিকে যারা কর্তব্য কাজে অবহেলা করেছে, ঠিকমত দায়িত্ব পালন করে নি তারা বিপদগ্রস্থ হবে। তারা শাস্তি ভোগ করবে। তাদের জন্য রয়েছে চিরশাস্তি জাহান্নাম।

অতএব সেলিম সাহেবের স্ত্রীর উচিৎ অফিসের কাজে সেলিম সাহেবকে অফিসের দায়িত্ব পালনে এবং নিজের পরিবারের সকলের প্রতি আরও সচেতন করে তোলা যাতে তিনি দুনিয়াতে সফলতা ও আখিরাতে মুক্তি লাভ করতে পারেন।

5 views

Related Questions