1 Answers

সেলিম সাহেবের বর্তমান সমস্যাগুলোর প্রধান কারণ হলো জন্ডিস। জন্ডিস একটি যকৃতের রোগ। যকৃত কোনো কারণে যখন তার স্বাভাবিক কার্য পরিচালনায় অক্ষম হয় তখন এ ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়।

জন্ডিসে পিত্তনালি দিয়ে পিত্তরঞ্জক পদার্থ অন্ত্রে প্রবেশ করতে পারে না। ফলে তা রক্তে প্রবেশ করে এবং রক্ত দ্বারা বাহিত হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এতে দেহের রং হলদে দেখায়।

সেলিম সাহেবের মধ্যে হঠাৎ রোগটি হয়ে যাওয়া, দুর্বলতা অনুভব করা, মর্নিং ওয়ার্কে যেতে না পারা এবং প্রায়ই জ্বরে ভোগার লক্ষণগুলো জন্ডিসে আক্রান্ত হওয়াকেই বোঝায়। এছাড়া তার চোখের হলদে ভাব জন্ডিস রোগেরই অন্যতম লক্ষণ। তাই বলা যায় সেলিম সাহেবের এসকল সমস্যার জন্য জন্ডিসই দায়ী।

5 views

Related Questions