1 Answers

মনিরুল ইসলাম তাঁর কর্মীদের দক্ষতার সাথে কাজ করতে প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে তিনি সফল হবেন বলে আমি মনে করি।

প্রশিক্ষণ হলো এমন একটি চলমান মানবিক প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মীর জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে। তাই -কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অপরিহার্য।

জনাব মনিরুল মনে করেন প্রশিক্ষণ কর্মীর দক্ষতা বাড়ায় এবং নির্দিষ্ট কাজ কীভাবে করতে হবে সে সম্পর্কে বর্ধিত জ্ঞানদান করে। তাই প্রশিক্ষণ কর্মীর বর্তমান কর্মদক্ষতা সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে প্রণীত হয়।

জনাব মনিরুল ইসলামের প্রতিষ্ঠানের কর্মীরা যেহেতু নতুন মেশিন চালনায় অদক্ষ তাই তারা জানেনা নতুন মেশিন কীভাবে অপারেট করতে হবে। এক্ষেত্রে জনাব মনিরুল ইসলাম দুই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেন। যেমন: (১) নতুন কিছু দক্ষ কর্মী নিয়োগ প্রদান করতে পারতেন, যারা নতুন মেশিন সম্পর্কে জ্ঞান রাখে। (২) পুরাতন কর্মীদের নতুন মেশিন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তাদের সেটি অপারেট করতে দেওয়া। এ দুটো পদ্ধতির কোনোটিই জনাব মনিরুল করেন নি। ফলে তার উৎপাদন প্রক্রিয়ার বিঘ্নতা দেখা দিয়েছে। অতএব কর্মীদের নতুন মেশিন চালনায় প্রশিক্ষণ দেওয়া ছাড়া ভালো কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ না দিলে কর্মীরা দক্ষতার সাথে কাজ করতে পারবে না। ফলে উৎপাদন দিনের পর দিন হ্রাস পেতে থাকবে। জনাব মনিরুল ইসলামের উচিত দ্রুত কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে নতুন মেশিন চালনার সুযোগ দেওয়া। দক্ষতার -সাথে মেশিন চালালে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে।

4 views

Related Questions